| বঙ্গাব্দ
ad728
ad728

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 04-04-2026 ইং
  • 9836 বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

৪ মার্চ শনিবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ১৪ জেলার পরিষদে নিয়োগ পাওয়া প্রশাসকদের শ্রদ্ধা নিবেদনের সময় এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া স্থানীয় সরকার অধ্যাদেশসমূহ সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে। এছাড়া আরও কিছু অধ্যাদেশ আইনে পরিণত করার পর স্থানীয় সরকার নির্বাচন।’

মীর শাহে আলম বলেন, ‘যারা ফ্যাসিবাদ সরকারের আমলে নির্যাতনের শিকারের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করেছে এবং জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সকল বিষয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।’

অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা উত্তরে নিয়োগ পাওয়া প্রশাসক মো. এজাজের বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত চলছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ