| বঙ্গাব্দ
ad728
ad728

চাঁদা মুক্ত হলো শিবপুর বাস স্ট্যান্ড এলাকা

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 14-04-2026 ইং
  • 34972 বার পঠিত
চাঁদা মুক্ত হলো শিবপুর বাস স্ট্যান্ড এলাকা
ছবির ক্যাপশন: মন্জুরে এলাহী,এম পি

চাঁদা মুক্ত হলো শিবপুর বাস স্ট্যান্ড এলাকা


নিজস্ব প্রতিবেদক


আজ থেকে চাঁদা মুক্ত হলো শিবপুর বাস স্ট্যান্ড। দীর্ঘদিন ধরে চলন্ত গাড়ি থেকে চাঁদা তুলতেন ইজারাদার। ইজারার নিয়ম অনুযায়ী স্ট্যানে অবস্থানরত গাড়ি থেকে চাঁদা তোলার কথা। কিন্তু শিবপুরে সেরকম কোন টার্মিনাল নেই যেখানে গাড়ি অবস্থান করে। কিন্তু ইযারাদার নিয়মকে তোয়াক্কা না করে চলন্ত গাড়ি থামিয়ে চাঁদা তুলত।যা ছিল জনগণের জন্য ভোগান্তির কারণ। বিভিন্ন মহল থেকে চেষ্টা করে সেটা সমাধান করা যায়নি। অবশেষে বর্তমান এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি আশ্বস্ত করেন,

চৈত্র মাসে ইজারার মেয়াদ শেষ, নতুন কোন ইজারা নিতে দেওয়া হবে না। পহেলা বৈশাখ থেকে চাঁদা তোলার আর কোন সুযোগ নেই। 

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। শিবপুর বাস স্ট্যান্ড এলাকায় সরজমিনে দেখা গেছে নতুন চিত্র।কোন চাঁদা তোলা লোককে দেখা যায়নি। কথা দিয়ে কথা রাখলেন শিবপুরের এমপি মহোদয় জনাব মঞ্জুর এলাহী। এলাকাবাসীর প্রত্যাশা নতুন করে যেন আবার কোন চাঁদা উত্তোলন করা না হয়। শিবপুর উপজেলাকে চাঁদামুক্ত দেখতে চায় শিবপুরবাসী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ