| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 22-06-2026 ইং
  • 18079 বার পঠিত
শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত 


নিজস্ব প্রতিবেদক:


শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা  ও সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার  সকালে শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  শিবপুর  উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  শিবপুর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ   মোহাম্মদ কোহিনূর মিয়া, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সাবেক  সভাপতি  এস এম খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ