এসএসসিতে শিবপুর উপজেলায় সাফল্যের শীর্ষে ব্রাইট স্কুল :সফলতার কারিগর প্রধান শিক্ষক আরিফুর রহমান
নিজস্ব প্রতিবেদক
এসএসসি পরীক্ষা–২০২৬ এর ফলাফলে ব্রাইট স্কুল, শিবপুর উপজেলার সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
এ বছর ব্রাইট স্কুল থেকে মোট ৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ব্রাইট স্কুল অর্জন করেছে ১০০% পাশের গৌরবময় সাফল্য। ফলাফল বিপর্যয়ের এই সময়ে এসেও, প্রত্যন্ত গ্রামের এই স্কুলের শতভাগ পাশের মত অভাবনীয় ফলাফল, সত্যি অনেক বেশী গর্বের এবং আনন্দের। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, শিবপুর উপজেলার সকল সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে একমাত্র ব্রাইট স্কুল থেকেই ১০০% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা স্কুলের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়।এই অসাধারণ সাফল্যের কারিগর প্রধান শিক্ষক জনাব আরিফুর রহমান। যার দক্ষ পরিচালনায় এ গৌরবময় সাফল্য। তিনি এই সফলতার জন্য স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের ফলেই এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করেন ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান।প্রসঙ্গত, কিছুদিন আগে প্রকাশিত - ৫ম শ্রেণির বৃত্তি ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফলেও ব্রাইট স্কুল, শিবপুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছেন।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |