| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে উৎসবমুখর পরিবেশে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 31-10-2026 ইং
  • 2259 বার পঠিত
শিবপুরে উৎসবমুখর পরিবেশে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: তাফসির মাহফিলে উপস্থিতি ধর্মপ্রাণ মুসলমানের ঢল

শিবপুরে উৎসবমুখর পরিবেশে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে শিবপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র কোরআনের তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাওলানা মোস্তাফিজুর রহমান কাউসারের। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোল্লা ট্রি কোং-এর চেয়ারম্যান জনাব কাউসার খান। তবে তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় মাহফিলে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রহমান ভূঁইয়া।

মাহফিল পরিচালনা করেন মাওলানা মানজুর হোসাইন। এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর আবুল কালাম আজাদ বাশার।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য ও তাফসীর পেশ করেন মাওলানা মোতালেব হোসেন বরকতি, মাওলানা মাসুম বিল্লাহ মাহমুদী, মাওলানা আব্দুল মমিন আইয়ুপপুর এবং হাফেজ ক্বারি মাওলানা মেসবাহুল ইসলাম।

বক্তারা পবিত্র আল-কোরআনের আলোকে মানবজীবন গঠন, নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষ সাধন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং ব্যক্তি ও সামাজিক জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পবিত্র কোরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ