শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অবহিত করন সভা অনুষ্ঠিত
(আসাদুজ্জামান আসাদ)
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৬ (২৩-২৯ এপ্রিল) পালন উপলক্ষে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে এই অবহিত করন সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসতানসির বিল্লাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জান্নাত তোরণ, উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান, শিবপুর সরকার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা মসজিদের খতিব মুফতি শেখ আব্দুল কাইয়ুম প্রমুখ। সভায় এবারের প্রতিপাদ্য বিষয় " পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ "- এর উপর আলোচনা করা হয়।
আলোচনা সভায় শিশু থেকে শুরু করে প্রবীন মানুষের শারীরিক পুষ্টি নিরাপত্তা ও চাহিদা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, একজন মানুষের শারীরিক সুস্থতার জন্য শরীরে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ করা প্রয়োজন। এ কারণে বর্তমান সময় মুখরোচক বা প্যাকেট জাতীয় খাবারের প্রতি নজর না দিয়ে অর্গানিক বা প্রাকৃতিক শর্করা, আমিষ, আয়োডিন ও ভিটামিন জাতীয় খাদ্যভাস গড়ে তোলার আহবান জানানো হয়।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |