| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষককে মারধর, দুই জন আটক, পুলিশ আহত, গাড়ি ভাংচুর

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 23-04-2026 ইং
  • 4322 বার পঠিত
শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষককে মারধর,  দুই জন আটক, পুলিশ আহত, গাড়ি ভাংচুর
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষককে মারধর,

দুই জন আটক, পুলিশ আহত, গাড়ি ভাংচুর


প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিবপুর উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের  এক সহকারী শিক্ষক (ইংরেজি)  মনজিল মোল্লার ওপর হামলা করে মারধর করেছে।এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন ওই শিক্ষক । বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই  সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম হাজির হয় এবং হামলাকারী দুই জনকে আটক করে। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের গাড়ী ভাংচুর করে। হামলাকারীরা হলেন, উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬) একই গ্রামের নজরুলের ছেলে ইমন(২০) অজ্ঞাত এক জন পালিয়ে গেছে।খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন, এসিল্যান্ড মুঃ আব্দুর রহিম, ওসি কোহিনূর মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন,  শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, বিদ্যালয়ের সভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান। পরে ইউএনও'র সুষ্ঠু বিচারের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্ত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ