| বঙ্গাব্দ
ad728
ad728

ইসলাম থাকুক, আওয়ামীলীগ চায়নি --- মনজুর এলাহী

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 31-05-2026 ইং
  • 945 বার পঠিত
ইসলাম থাকুক, আওয়ামীলীগ চায়নি       --- মনজুর এলাহী
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

ইসলাম থাকুক, আওয়ামীলীগ চায়নি

     --- মনজুর এলাহী


নিজস্ব প্রতিবেদক


আওয়ামী লীগ একটি ইসলাম বিদ্বেষী দল। নব্বই শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আওয়ামী লীগ চায়নি বলে মন্তব্য করেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দুপুরে শিবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া। 

এমপি মনজুর এলাহী  আরও বলেন, শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ নাম দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলের নামের সাথে ইসলাম নামগুলো মুছে সলিমুল্লাহ হল এবং কবি নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে কবি নজরুল কলেজ নাম রেখেছিলেন। আওয়ামী লীগ একটি ইসলাম বিদ্বেষী দল।

আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে শেখ হাসিনা তাঁর শাসনামলে আলেম ওলামাদের বিভিন্ন মামলা হামলা দিয়ে নির্যাতন করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। মনজুর এলাহী আরো বলেন, শেখ মুজিবুর রহমান কখনোই স্বাধীন বাংলাদেশ চায়নি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল হিসেবে কৃতিত্ব নিতে চায় কিন্তু শেখ মুজিবুরের চৌদ্দগোষ্ঠীর মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। শেখ মুজিবর রহমান নিজেকে বাঁচাতে স্বেচ্ছায় কারাবরণ করে যখন পাকিস্তানে অবস্থান করছিলেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আসল মুক্তিযুদ্ধের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মধ্যে যতজন মুক্তিযোদ্ধা আছেন আওয়ামী লীগের মধ্যে তার অর্ধেকও নাই। শেখ মুজিবর রহমান বাকশাল গঠন করে একদলীয় শাসনব্যবস্থা করেছিলেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ