| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে রাস্তার পাশে নবজাতকের লাশ, উদ্ধার করল পুলিশ

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 03-06-2026 ইং
  • 401 বার পঠিত
শিবপুরে রাস্তার পাশে নবজাতকের লাশ, উদ্ধার করল পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে রাস্তার পাশে নবজাতকের লাশ, উদ্ধার করল পুলিশ 


নিজস্ব প্রতিবেদক:


নরসিংদীর শিবপুর উপজেলার পচারবাড়ী এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি কার্টন থেকে নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ জুন বুধবার ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ী এলাকায় সড়কের  পাশে একটি পরিত্যক্ত কার্টন দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা কাছে গিয়ে দেখেন, কার্টনের ভেতরে একটি নবজাতক শিশুর মরদেহ রয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ