"নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: চরাঞ্চল ও মাদক অভিযানে সর্বমোট গ্রেফতার ১০ জন"
মিডিয়া সেল, জেলা পুলিশ,নরসিংদী।
(৮ জুন ২০২৬)
নরসিংদী জেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলা পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে রায়পুরা চরাঞ্চল থেকে ০৪ জন এবং বিভিন্ন এলাকা থেকে মোট ৭৭৫ পিস ইয়াবাসহ আরও ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা-১: চরাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের বিশেষ নির্দেশনায় রায়পুরা থানাধীন বাঁশগাড়ী, পাড়াতলী ও শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। চরাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
ঘটনা-২: নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)-এর ইনচার্জ ইন্সপেক্টর এরশাদ উল্লাহর নেতৃত্বে কুড়েরপাড় এলাকায় এক সফল অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ আফজাল হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনা-৩: জেলা গোয়েন্দা শাখার অন্য একটি দল রায়পুরা থানাধীন বটিয়ারা পূর্ব পাড়া (মরজাল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পাশে) পাকা রাস্তার ওপর অভিযান চালায়। সেখান থেকে ১১০ পিস ইয়াবাসহ মোঃ নজরুল ইসলাম (৫০) ও মোঃ আমির হোসেন (৫১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ঘটনা-৪: এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল খাকচক এলাকার ফারুক মিয়ার দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ ইদ্রিস মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ঘটনা-৫: ডিবি পুলিশের অপর এক অভিযানে মাধবদী থানাধীন টাটা পাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ হারুন মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়। ধৃত হারুনের বিরুদ্ধে পূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে।
ঘটনা-৬: পলাশ থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে খিলক্ষেত ও বরিশাল এলাকার বাসিন্দা শহীদুল হাওলাদার (২৬) নামে এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নরসিংদী জেলাকে অপরাধ ও মাদকমুক্ত করতে এই ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |