শিবপুরে ছোট ভাইয়ের সঙ্গে বউ চলে যাওয়ায়, নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
ছোট ভাইয়ের সাথে বউ পালিয়ে যাওয়ায় পারিবারিক কল/হের জের ধরে নরসিংদীর শিবপুরে শরীরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে স্বামী আল সাদী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনার তিন দিন পর আজ বুধবার ঢাকার জাতীয় বা/র্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল-সাদী উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামে জাকির মিয়ার ছেলে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আল সাদী আগেও দুই বিয়ে করেছেন বউ চলে গেছে। এখন তৃতীয় বিয়ে করেছেন এই বউ চলে গেছে ছোট ভাই সামীর সাথে। এতে মানসিকভাবে ভে/ঙে পড়েন আল-সাদী। গত সোমবার বেলা ৫টার দিকে বসতবাড়ি থেকে একটু দূরে রাস্তায় নিজেই শরীরে কেরোসিন ঢেলে আ/গুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়রা তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। ঘটনার তিন দিন পর দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিবপুর থানার ওসি মোহাম্মদ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আল-সাদী নিজের শরীরে নিজেই আগুন দিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভি/যোগ দায়ের করেনি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |