| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরের মাছিমপুরে কালভার্ট যেনো মরণফাঁদ!

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 02-06-2026 ইং
  • 564 বার পঠিত
শিবপুরের মাছিমপুরে কালভার্ট যেনো মরণফাঁদ!
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরের মাছিমপুরে কালভার্ট যেনো মরণফাঁদ!  


নিজস্ব প্রতিবেদক:


শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পূর্বপাড়া (মোল্লাবাড়ি সংলগ্ন) গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার কালভার্টটি ভেঙে পড়ে আছে। প্রায় এক বছর আগে কালভার্টের মাঝখানের অংশ ধসে পড়লেও এখনো সংস্কার করা হয়নি। রাস্তায় যাতায়াতকারী যানবাহন ও এলাকাবাসীর জন্য এটি যেন একটি মরণফাঁদ। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। হতে পারে প্রাণহানি।


সরেজমিন দেখা যায়, চৌঘরিয়া পূর্বপাড়ার গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে পাকা রাস্তাটি। রাস্তার মধ্যখানে কালভার্ট। কালভার্টের ছাদের বড় অংশ ভেঙে পড়ে আছে। ভেঙে যাওয়া অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। অতি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ