| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 28-10-2026 ইং
  • 2666 বার পঠিত
শিবপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লগি বৈঠা বাহিনীর সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নরসিংদীর শিবপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাফিজুর রহমান কাউসার। উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আতাউর রহমান, শিবপুর পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রহমান ভূঁইয়া, শুরা সদস্য হোসাইন মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবপুর উপজেলা সভাপতি মাহফুজ মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনা স্মরণ করেন। তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে জামায়াতে ইসলামীর জনসভায় পৈশাচিক কায়দায় অস্ত্র, বোমা ও লগি-বইঠা দিয়ে নারকীয় বর্বরোচিত হামলা চালায়। হামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয়জন নেতা-কর্মী শহীদ হন এবং সহস্রাধিক নেতাকর্মী  আহত হন। 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতা-কর্মীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করে নিষ্ঠুরতার নজির স্থাপন করেন। বক্তারা ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ