| বঙ্গাব্দ
ad728
ad728

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা শিবপুরের ৩ জন নিহত, মারা গেছে ৮টি গরু

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 06-07-2026 ইং
  • 14039 বার পঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা শিবপুরের ৩ জন নিহত, মারা গেছে ৮টি গরু
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা শিবপুরের ৩ জন নিহত, মারা গেছে ৮টি গরু

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকায় গরুভর্তি একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলার তিনজন নিহত হয়েছেন। এ সময় পিকআপে থাকা ৮টি গরুও মারা যায়। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন— শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মো. মঞ্জুর মিয়া (২৫)। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালক ছিলেন। এছাড়া কুমরাদী বাসস্ট্যান্ড এলাকার গরু ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন (৪৫) এবং একই গ্রামের গরু ব্যবসায়ী খোরশেদ মিয়া (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, গরুভর্তি পিকআপটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং পিকআপে থাকা ৮টি গরুও মারা যায়।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

এদিকে একই গ্রামের আরও দুইজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ