| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 31-10-2026 ইং
  • 2109 বার পঠিত
শিবপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮
ছবির ক্যাপশন: ১০ নং হলের ছবি

শিবপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে উৎসবমুখর পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ৩০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সারাদেশে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অভিভাবকরাও তাঁদের সন্তানদের পরীক্ষা নিয়ে বেশ আগ্রহ ও প্রত্যাশা প্রকাশ করেন।

আয়োজকদের এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের বৃত্তি পরীক্ষা ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ