| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 03-11-2026 ইং
  • 111 বার পঠিত
শিবপুরে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

 শিবপুর প্রতিনিধ 


০৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক বাজার ও চৈতন্যা বাজার এলাকায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধান প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযানকালে এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ০৩টি মামলা দায়ের করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১৪,০০০ (চৌদ্দ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


প্রতিষ্ঠানভিত্তিক দণ্ডের বিবরণ:


১। মাহমুদা পোল্ট্রি, কামারটেক বাজার — ৩,০০০ টাকা (ধারা ৪০(খ))।


২। বন্ধন পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন, চৈতন্যা বাজার — ৮,০০০ টাকা (ধারা ৪০(খ))।


৩। কেয়া ভেটেরিনারি এন্ড মেডিসিন সেন্টার, চৈতন্যা বাজার — ৩,০০০ টাকা (ধারা ৪০(ঘ))।


অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করা হয়।


জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, নরসিংদীর প্রসিকিউশনে পরিচালিত অভিযানে শিবপুর মডেল থানার একটি পুলিশ টিম সহযোগিতা প্রদান করে।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিতকরণ এবং লাইসেন্সবিহীন ব্যবসা ও অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ