| বঙ্গাব্দ
ad728
ad728

ইসলামিক এডুকেশন সোসাইটি, শিবপুর উপজেলার জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠত

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 3090 বার পঠিত
ইসলামিক এডুকেশন সোসাইটি, শিবপুর উপজেলার জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫  এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠত
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

ইসলামিক এডুকেশন সোসাইটি, শিবপুর উপজেলার জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫

এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠত


শিবপুর প্রতিনিধি

ইসলামিক এডুকেশন সোসাইটি, শিবপুর উপজেলার জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫

এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠত হয়েছে।২২ মার্চ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় শিবপুরের বানিয়াদিতে আল-হেরা একাডেমী এন্ড হাই স্কুল মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা, সনদ বিতরণ ও অনুদান-প্রদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির শিবপুর উপজেলার সভাপতি জনাব এইচ এম মোস্তফা ফিরোজী।

প্রধান অতিথি ছিলেন 

জনাব মোঃ শামসুল ইসলাম তালুকদার

অনারারি ইন্সপেক্টর, বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটি, নরসিংদী জেলা।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন

মাওলানা মুস্তাফিজুর রহমান কাউছার

প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, শিবপুর উপজেলা শাখা ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা শাখা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 

জনাব মোঃ আসাদুজ্জামান প্রধান শিক্ষক, আল-হেরা একাডেমী এন্ড হাই স্কুল,শিবপুর, 

অধ্যাপক মোঃ আতাউর রহমান,সহকারী অধ্যাপক, লাখপুর শিমুলিয়া কলেজ, অধ্যাপক মোঃ আব্দুর রহমান ভূইয়া

সহকারী অধ্যাপক, লাখপুর শিমুলিয়া কলেজ।

জনাব মোঃ হাসিবুর রহমান অনিক

অধ্যক্ষ, নরসিংদী উদয়ন কলেজ।

উল্লেখ্য গত ডিসেম্বরে বিভিন্ন মাদ্রাসা ও স্কুল থেকে চতুর্থ ও সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলায় শিবপুর পাইলট বিদ্যালয় কেন্দ্রে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ২৩ জন বৃত্তিপ্রাপ্ত হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদেরকে নগদ ২০০০/ টাকা, সনদ ও ফুল দেয়া হয়।এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদেরকে নগদ ১৫০০/ টাকা সনদ ও ফুল দেয়া হয়। বিশেষ গ্রেডে চারজনকে নগদ ৫০০/ টাকা,সনদ ও ফুল দেয়া হয়। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ